বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

ঈদের আগে বকেয়া ৩ মাসের বেতন ও বোনাস প্রদানের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শনিবার সকাল থেকে ২ ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক সংগঠনটির ৪০ থেকে ৪৫ জন শিক্ষক অংশ নেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বেতন-বোনাস প্রদানসহ ৭ দফা দাবিতে গত ২৫ জুলাই থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে। অবস্থান ধর্মঘট শেষে সংগঠনের আহবায়ক ড. সরিফা সালোয়া ডিনা জানান, আমরা বেতন বোনাস প্রদানসহ ৭ দফা দাবিতে কর্মবিরতিসহ ধর্মঘট পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোন আশ্বাস পাইনি। এ কারণে আমাদের কর্মবিরতির যে কর্মসূচি চলছে সেটা অব্যাহত থাকবে। এমনকি ঈদের ছুটির পর আগামী ১৭ আগস্ট ক্যাম্পাস খোলার দিন থেকেই চলবে। এছাড়া সেদিনই দলের সভা করে আরো নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।