ঈদে চাল পাবে বোদার ২২ হাজার পরিবার

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ১শ’ ৮৮ হাজার ৬৬০ মেট্রিক টন চাল বিশেষ বরাদ্দ হিসেবে প্রদান করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও সবুজ কুমার গুপ্ত জানান, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিয়ে ঈদের পূর্বেই বোদা উপজেলার দশটি ইউনিয়নের ১৮ হাজার ৮৬৬ জন ও বোদা পৌর এলাকার ৩ হাজার পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ-এর চাল বিতরণ করা হবে। উপজেলার দশটি ইউনিয়নে জনসংখ্যার ক্রমানুপাতিকহারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের তালিকা প্রণয়নের জন্য কার্ড বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে ঝলইশালশিরি ইউনিয়নে ১৬৮২ ময়দান দীঘি ইউনিয়নে ২০২৪ বেংহারি বনগ্রাম ইউনিয়নে ২০৬৬ কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে ২২৫৬ বড়শশী ইউনিয়নে ২৪৬০ মাড়েয়া বামনহাট ইউনিয়নে ১৯২৮ চন্দনবাড়ী ইউনিয়নে ১৭৫৩ সাকোয়া ইউনিয়নে ১৭০৭ পাঁচপীর ইউনিয়নে ১৭৭২ বোদা সদর ইউনিয়নে ১২১৮ ও বোদা পৌরসভায় ৩ হাজার সর্বমোট ২১৮৬৬ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান, বিশেষ ভিজিএফ-এর চাল সঠিকভাবে বিতরণের জন্য উপজেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটি মনিটরিং করছে।