সংবাদ সংক্ষেপ

লোহাগাড়া আওয়ামী লীগের তৃণমূল সমাবেশ লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ শনিবার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের তৃণমূল সমাবেশ ও ইফতার স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ ীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম, এডভোকেট এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার প্রমুখ। গৌরীপুর প্রেসক্লাবে পিআইবি’র ডিজিকে সংবর্ধনা গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর মহাপরিচালক নির্বাচিত হওয়ায় গৌরীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গত শনিবার সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক রহমান মোস্তাফিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, গৌরীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল। ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে সেমিনার ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ক্যারিয়ার ভিলেজ’ এর উদ্যোগে শনিবার ধামরাই উপজেলা মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এখলাছ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (অর্থ) ড. আবু হানিফ, কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, ধামরাই সদর ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম প্রমুখ। কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২০ কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে রবিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ইউনুস মিয়া (৪৫) নামে এক যাত্রী নিহত ও আরো ২০ জন আহত হয়েছে। নিহত ইউনুস মিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে। সিরাজদিখানে ঈদের সামগ্রী বিতরণ সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার কুসুমপুরে শিশু সংগঠন “চাঁদের হাট” কুসুমপুর শাখার উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়। কুসুমপুর চাঁদের হাটের আয়োজনে ও বেসরকারি প্রতিষ্ঠান টাচিং সোল্স ইন্টারন্যাশনালের অর্থায়নে শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মদ। মান্দায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ মান্দায় গতকাল উপজেলা জামায়াত শিবিরের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক আব্দুর রশীদ, সেক্রেটারী আমিনুল ইসলাম, আলহাজ্ব রিয়াজ উদ্দিন, ইউসুফ আলী, শিহাব উদ্দিন, গোলাম মোস্তফা মিঠু প্রমুখ। মাদারীপুরে সমাজ কল্যাণের চেক বিতরণ মাদারীপুর প্রতিনিধি \ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানের চেক রবিবার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদ উল্লা। ১২টি সংগঠন ও ৩০ জন দুস্থদের মধ্যে এককালীন অনুদানের এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। মতলবে বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর গ্রামের শাহআলম মিজির নতুন ভবনে গতকাল রবিবার সকালে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোঃ মিলন (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিন মিলনসহ তার সঙ্গীরা শাহআলম মিজির নতুন ভবনে কাজ করছিল। এ সময় ঘরের পাশে থাকা ছেঁড়া তারে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে আনা হয়। কিন্তু কর্তব্যরত চিকিত্সক বলেন, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। সে জেলার কচুয়া উপজেলার ধরিয়া হায়াতপুর গ্রামের আবুল বাশারের পুত্র। জগন্নাথপুরে দু’পক্ষের বন্দুকযুদ্ধে আহত ২০ জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকায় শনিবার দুপুরে ঐ এলাকার রসাইদ আহমদ ও বদর মিয়ার মধ্যে মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে বন্দুকযুদ্ধে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ মৃত মদরিছ উল্লার স্ত্রী জামিনা বেগম (৭০), পুত্র মশাহিদ আহমদ (৫০), রসাইদ আহমদ (৪০), ইশাহিদ আহমদ (৪৫) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জীবননগরে পথচারীকে কুপিয়ে ছিনতাই জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ শনিবার রাতের দিকে জীবননগর উপজেলার আলিপুর রাখাল শাহর মাজারের সম্মুখে ব্রিজের নিকট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারি চক্র জীবননগর বাজারের বীজ ব্যবসায়ী আলমগীর হোসেনকে (৩৫) এলোপাতাড়িভাবে টাকা ও মোবাইল সেট ছিনতাই করে পালিয়ে গেছে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবীগঞ্জে দুঃস্থদের চেক হস্তান্তর দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলার এলজিইডির অধীনে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স কর্মসূচি (আরইআরএমপি) প্রকল্পের ৫ বছর মেয়াদ শেষে কর্মজীবী দুস্থ মহিলাদের জমাকৃত সঞ্চয়ের টাকার চেক প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান রবিবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। চাঁদপুর চরাঞ্চলের চাল বিতরণ চাঁদপুর প্রতিনিধি\ দেশের প্রবীণ ব্যবসায়ী ও পুরনো ঢাকার শীর্ষ করদাতা হাজী মো. কাউছ মিয়া প্রতি বছরের ন্যায় এবারও তার নিজ জেলা চাঁদপুরের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার দুস্থ ও গরীবদের চাল বিতরণ করেছেন। চাঁদপুরে এ যাবত্ ৬ হাজার বস্তা (৫০ কেজি ওজনের) চাল ১২ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়। রবিবার দুপুর পর্যন্ত নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত সাখুয়া ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে হাজী কাউছ মিয়ার চাল দেয়া হয়। রায়পুরায় টিন ও সেলাই মেশিন বিতরণ রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অসহায় ও দুস্থদের মাঝে টিন ও সেলাই মেশিন বিতরণ শনিবার নরসিংদীর রায়পুরা উপজেলা সেরাজ নগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি থেকে টিন ও সেলাই মেশিন বিতরণ করেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা। শ্রীপুরের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা\ শ্রীপুর উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মন্ডল প্রধান অতিথি থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা ফারুক মহলদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম টোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দীন। শিবালয়ে বিদ্যুত্ স্পর্শে গৃহবধূর মৃত্যু শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার নতুন পাড়া গ্রামের হান্নানের স্ত্রী রোজিনা (২৫) শনিবার সকালে বিদ্যুত্ স্পর্শে মারা গেছে। ঘরে কাজ করার এক পর্যায়ে বৈদ্যুতিক সুইচে হাত স্পর্শ হলে মেঝেতে লুটিয়ে পড়ে। দ্রুত উথলী হাসপাতালে আনার পর ডাক্তার রোজিনাকে মৃত ঘোষণা করেন। ভালুকায় ২৬টি সেলাই মেশিন বিতরণ ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলা পরিষদের ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় সেলাই কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন দরিদ্র মহিলা সমবায়ীর মাঝে শনিবার ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. এম আমান উল্যাহ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ুন খালিদ, ঢাকা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক আছাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম, সমবায়ী আবদুল মোতালেব প্রমুখ। চৌদ্দগ্রামে জাকাতের ৪০ লাখ টাকা বিতরণ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে শনিবার অসহায় ও দরিদ্রদের মাঝে জাকাতের ৪০ লাখ টাকা বিতরণ করেছেন ব্যবসায়ী সৈয়দ আবু জাফর শামীম। শামীম তার চাচার নামে প্রতিষ্ঠিত ‘বীর উত্তম আবদুল মান্নান স্মৃতি কেন্দ্র’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও জাকাতের টাকা বিতরণ করেন। কুমিল্লায় এসএসসি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মহানগরীর ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এ ওয়ার্ডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার মোগলটুলীর মানিক মিয়া কমিউনিটি সেন্টারে ওয়ার্ড বিএনপির সভাপতি সারজেক আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা হাজী জসিম উদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, মহানগর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। বেনাপোলে পৌরসভার চাল বিতরণ বেনাপোল (যশোর) সংবাদদাতা \ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল পৌরসভা শনিবার স্থানীয় হাইস্কুল মাঠে ৪ হাজার ৬শ’ ২১ জন দুঃস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করে। বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টু দুস্থদের মাঝে চাল বিতরণ শুরু করেন। মনোহরদী প্রেসক্লাবের আলোচনা সভা মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ শুক্রবার মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন বি.এন.পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লে.ক. জয়নুল আবেদীন, শিক্ষাবিদ ড. রইস উদ্দিন, বি এম এ সহ-সভাপতি অধ্যাপক আঃ রউফ সরদার, লে.ক. আবদুর রউফ, মনোহরদী পৌরসভার মেয়র মোঃ আলফাজ উদ্দিন। চুয়াডাঙ্গায় দুঃস্থদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গায় দুস্থদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে বনলতা সমাজ কল্যাণ সংস্থা। শনিবার দর্শনা বাসস্ট্যান্ডে সংস্থার কার্যালয়ে এলাকার দু’শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন। উপস্থিত ছিলেন বনলতা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ সান্টু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ নুরুন্নাহার সমাজ সেবক নাসির উদ্দিন খেদু প্রমুখ। শাহজাদপুরে ব্যাংকে আলোচনা সভা শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ শুক্রবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ বি এম আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ। ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় মওলানা সাইফউদ্দিন ইয়াহিয়া ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক মওলানা মুফতী ফজলুল হক, শাহজাদপুরের থানার ঘাট মদীনাতুল উলুম ক্বাওমী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মওলানা মুফতী মুস্তাফিজুর রহমান প্রমুখ। রূপগঞ্জে নারীর সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার নারীর সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন করা হয়। উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার। কমলগঞ্জে ভিজিএফের চাল বিতরণ কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ শনিবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর ও মাধবপুর ইউনিয়নের অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ উপলক্ষে পৃথক পৃথক তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইফ উপাধ্যক্ষ মো আব্দুস শহীদ এমপি। কয়রায় খড়িয়া প্রাইমারি স্কুল কমিটির নির্বাচন ্্্্কয়রা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গত ৩ আগষ্ট বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অধ্যাপক শ্যামল ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমেন্দ্রনাথ রায় পেয়েছেন ৫ ভোট। নির্বাচন পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক বীজন বিহারী বর্মন। চাটখিলে আওয়ামী লীগ নেতার শাড়ি বিতরণ চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ একটিভ গ্রুপের স্বত্বাধিকারী এবং নোয়াখালী জেলার চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নে নিরীহ ও দুস্থদের মাঝে ৬ হাজার শাড়ি বিতরণ করেছেন। এ উপলক্ষে শনিবার মলংমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভা স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দাকোপ আওয়ামী লীগের আলোচনা সভা বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ দাকোপ উপজেলা মিলনায়তনে শনিবার আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এ বি এ রুহুল আমীনের সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল রহিম গাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাকোপ আওয়ামী লীগের সভাপতি ও খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ আবদুল হালিম, ওসি আহম্মেদ কবির হোসেন, আওয়ামী লীগ নেতা অসিত বরণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সনত্ কুমার, চালনার মেয়র অধ্যক্ষ ডঃ অচিন্ত্য কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড় প্রমুখ। আলোচনা শেষে ইফতার ও দোয়া মাহফিল করা হয়।