সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড

গ্রাহককে উন্নততর সেবা দেয়ার লক্ষে সুইফট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান কার্যালয়ে গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সুইফট সার্ভিস ব্যুরো প্রতিনিধি শহিদুল হক ও ব্যাংকের বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন