দিনাজপুর বোর্ডে কমেছে জিপিএ-৫
মতিউর রহমান, দিনাজপুর অফিস
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২১:৫০
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ৯৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৩৩ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার কিছুটা বেশি। শতকরা ৭৪ দশমিক ১৭ ভাগ ছাত্রী পাস করলেও ছাত্র পাস করেছে ৬৯ দশমিক ৭০১ ভাগ। একজনও পরীক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা ৭টি। আর শতভাগ পাস করেছে এমন কলেজ ৮টি।
এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার গত বারের তুলনায় কিছুটা কম। এবার পাসের হার শতকরা ৭১ দশমিক ৯৪ ভাগ। গতবার পাসের হার ছিল ৭৫ দশমিক ৪১ ভাগ। অংশগ্রহণকারী ৮৮ হাজার ৪৪৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৩ হাজার ৬২৪ জন। এরমধ্যে ৪৪ হাজার ১৯৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩০ হাজার ৮০৭ জন। ছাত্রদের পাসের হার ৬৯ দশমিক ৭০। আর ৪৪ হাজার ২৪৬ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩২ হাজার ৮১৭ জন। ছাত্রীদের পাসের হার ৭৪ দশমিক ১৭ ভাগ। বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ১৭ হাজার ৮৬৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৯৩৯ জন। মানবিক, ইসলামিক স্ট্যাডিজ ও সঙ্গীত বিভাগের ৫৩ হাজার ৮১৯ জনের মধ্যে পাস করেছে ৩৮ হাজার ৮০৪ জন। ব্যবসা শিক্ষা বিভাগে ১৬ হাজার ৭৫৬ জনের মধ্যে পাস করেছে ১৩ হাজার ৮৮১ জন।
এবার ৩ হাজার ৪৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৩ জন ছাত্র, আর ১ হাজার ৫২০ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৪২ জন, মানবিক বিভাগে ৫৯৫ এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৩৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। গতবার জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার ৯ জন। এবছর ৭টি কলেজের ১ জন পরীক্ষার্থীও উত্তীর্ণ হয়নি। তবে শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ৮টি।
শীর্ষে রংপুর ক্যাডেট কলেজ
দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০১৩ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে রংপুর ক্যাডেট কলেজ শীর্ষ স্থান ধরে রেখেছে। ৪৭ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়েছে। ২য় স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এদের ৮৫৩ জনের মধ্যে ৮৫২ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ৫৮৮ জন। ৩য় স্থানে দিনাজপুরের পার্বতীপুর শহীদ মাহবুব ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ। ৩৩৪ জনের মধ্যে ৩৩৪ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন। ৪র্থ স্থানে থাকা সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজের ১৭২ জনের মধ্যে পাস করেছে ১৬১ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। ৫ম স্থান প্রাপ্ত দিনাজপুর সরকারি কলেজের ৭৯১ জনের মধ্যে ৭৪৭ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৮ জন। ৬ষ্ঠ স্থানে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ। ৪০৩ জনের মধ্যে পাস করেছে ৩৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। ৭ম স্থানে রংপুর কারমাইকেল কলেজের ৬৩২ জনের মধ্যে ৫৯১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। ৮ম স্থানে রংপুর সরকারি কলেজ। এ কলেজের ১ হাজার ৩০৭ জনের মধ্যে ১ হাজার ১৫৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন। ৯ম স্থানের অধিকারী সৈয়দপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ২৯৭ জনের মধ্যে পাস করেছে ২৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৫ জন। ১০ম নীলফামারী সরকারি কলেজ। ৫২১ জনের মধ্যে ৪৮৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। ১১তম গাইবান্ধা সরকারি কলেজের ৮২১ জনের মধ্যে ৭২১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। ১২তম ঠাকুরগাঁও সরকারি কলেজ। ৭৭৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪৬ জন। ৮৫ জন জিপিএ-৫ পেয়েছে। ১৩তম দিনাজপুর সরকারি মহিলা কলেজের ৭৬৭ জনের মধ্যে ৬২৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। ১৪তম সৈয়দপুর লায়ন স্কুল এন্ড কলেজের ২৬১ জনের মধ্যে পাস করেছে ২৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। ১৫তম স্থানে যৌথভাবে রংপুর কালেক্টর স্কুল এন্ড কলেজের ৪১১ জনের মধ্যে পাস করেছে ৩৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাবর্তীপুর আদর্শ কলেজের ৩৮১ জনের মধ্যে ৩৪১ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। ১৬তম খোলাহাটি কলেজের ৪৮১ জনের মধ্যে ৪১৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। ১৭তম সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ১৯৪ জনের মধ্যে পাস করেছে ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। ১৮তম গাইবান্ধা সুন্দরগঞ্জ ডিডাব্লিউ কলেজের ৪৮৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। ১৯তম কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের ৬৩৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন এবং ২০তম লালমনিরহাট হাতিবান্ধা আলীমুদ্দিন কলেজের ৪৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৬৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।