নীলফামারীতে ফল বিপর্যয়

২-৩টি কলেজ ছাড়া নীলফামারীর বেশিরভাগ কলেজেরই ফল বিপর্যয় ঘটেছে। নীলফামারী সরকারি কলেজে ও সরকারি মহিলা কলেজের ফলাফল কিছুটা ভাল হলেও ডোমার ও চিলাহাটী সরকারি কলেজসহ ফল বিপর্যয় হয়েছে বেসরকারি কলেজসমূহের। চিলাহাটী সরকারি কলেজ থেকে ১৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে কোন জিপিএ ছাড়াই পাস করেছে ১২৮ জন। ডোমার সরকারি কলেজ থেকে ২৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ১ জন জিপিএ-৫সহ পাস করেছে ১৪৬ জন। মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে ৪২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে কোন জিপিএ-৫ ছাড়াই পাস করেছে ২৪৬ জন। সোনারায় সংগলশী কলেজ থেকে ১৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে ১ জন জিপিএ-৫সহ পাস করেছে ৭২ জন। চাঁদেরহাট কলেজ থেকে ২৪১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩৫ জন। চওড়া বড়গাছা কলেজ থেকে ৮৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৮ জন। চড়াইখোলা কলেজ থেকে ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪২ জন। ডোমার মহিলা কলেজ থেকে ৩২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪ জন জিপিএ-৫সহ ২১০ জন পাস করলেও নীলফামারী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৬ জন জিপিএ-৫সহ পাস করেছে ২০৫ জন। পলাশবাড়ী কলেজ থেকে ১৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪ জন জিপিএ-৫সহ পাস করেছে ১২৪ জন। পরীক্ষার এ ফল বিপর্যয়ের কারণ হিসেবে অভিভাবকরা কলেজে ঠিকমতো পাঠদান না হওয়াকেই দায়ী করেছেন।