চাঁপাইনবাবগঞ্জে এবারও সেরা নবাবগঞ্জ সরকারি কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলায় এবারও নবাবগঞ্জ সরকারি কলেজ শীর্ষে রয়েছে। ৩টি বিভাগ থেকে ১৪০ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১১৮ জন, মানবিক বিভাগে ১০ জন এবং ব্যবসায় শিক্ষায় ১২ জন। এবার ৯৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫০ জন। পাসের হার ৯১ দশমিক ২০। অপর দিকে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এবার মানবিক বিভাগের ২ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষার্থী ছিল ২০৩ জন। পাস করেছে ১৪৩ জন। শহনেয়ামতুল্লাহ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজ থেকে ১২১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১০৮ জন।