গাজীপুরে পাসের হার ৭১ দশমিক ১০

গাজীপুরে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭১ দশমিক ১০। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৭০৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০ হাজার ৪৫৮জন পাস করেছে এবং মোট জিপিএ-৫ পেয়েছে- ৬১৪জন। জেলার শীর্ষ ৫ গাজীপুরে এবারও সেরা ফলাফল করে জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে টঙ্গীর শফি উদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৬৫৭জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৪জন। দ্বিতীয় স্থানে রয়েছে নগরীর কোনাবাড়ির এম ই এইচ আরিফ কলেজ। এতে ৪২২জন পরীক্ষার্থীর মাঝে ৪০৭জন পাস ও জিপিএ-৫ পেয়েছে ৮১জন। তৃতীয় স্থানে রয়েছে- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৩ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১০৮জন। চতুর্থ স্থান অর্জনকারী সফিপুরের ভাষা শহীদ আব্দুল জাব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৪ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। এবং পঞ্চম স্থানে রয়েছে- গাজীপুর সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে ১ হাজার ৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৭৮জন পাস করেছে এবং ৭৬ জন জিপিএ-৫ পেয়েছে।