নারায়ণগঞ্জে পাসের হার ৭২ দশমিক ৬০

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ৬০ ভাগ। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪ হাজার ৯০। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ২৩০ জন। এবছর জিপিএ-৫ পেয়েছে ৪১৪ জন পরীক্ষার্থী। পাসের হারের দিক দিয়ে এগিয়ে রয়েছে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ। এ কলেজ থেকে এবার পরীক্ষায় ৫৩২ জন অংশ নিয়ে পাস করেছে ৪৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ২ হাজার ১৬০ জন। পাস করেছে ১ হাজার ৬৭৭ জন ও জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। তৃতীয় অবস্থানে থাকা সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮০ জন পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। নারায়ণগঞ্জ কলেজ থেকে ২ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৭০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। পঞ্চম স্থানে থাকা সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের রওশন আরা কলেজে পরীক্ষার্থী ছিল ২৪৭ জন। পাস করেছে ২৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।