জিপিএ-৫ এ সেরা কুমিল্লা বোর্ডের ২০ কলেজ

কুমিল্ল¬া শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া সেরা ২০ কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্ল¬¬া ভিক্টোরিয়া সরকারি কলেজ। এ কলেজে জিপিএ-৫ পেয়েছে ৪৫১ জন শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অর্জনকারী ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ২০৬ জন এবং তৃতীয় স্থানে থাকা চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজে ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া সেরা ২০ কলেজের মধ্যে অপর কলেজগুলো হচ্ছে—ফেনী সরকারি কলেজে ১৩২ জন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ৯৯ জন, নোয়াখালী সরকারি কলেজে ৯৬ জন, চাঁদপুরের আল-আমিন একাডেমীতে ৮৮ জন, বুড়িচং সোনার বাংলা কলেজে ৬৭ জন, অধ্যাপক আবদুল মজিদ কলেজে ৬০ জন, কুমিল্ল¬া সরকারি কলেজে ৫৫ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৪৬ জন, কুমিল্ল¬া শিক্ষা বোর্ড মডেল কলেজে ৪৫ জন, কুমিল্ল¬া ক্যাডেট কলেজে ৪৪ জন, ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ৩৬ জন, কুমিল্ল¬ার বুড়িচংয়ের কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজে ৩৩ জন, ইবনে তাইমিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে ২৯ জন, কুমিল্ল¬ার দাউদকান্দির জুরানপুর আদর্শ কলেজে ২৪ জন, কুমিল্ল¬ার ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে ১৭ জন, কুমিল্ল¬া কমার্স কলেজে ১১ জন এবং ফেনীর শামসুল করিম কলেজে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।