বিশ্বজিত্ হত্যা মামলায় ৬ষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২২:০০
পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিত্ দাস হত্যা মামলায় ৬ষ্ঠ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষীর নাম স্বপন হাওলাদার। তিনি ঢাকা সিটি কর্পোরেশের পুরান ঢাকার ভিক্টরিয়া পার্ক এলাকার পরিচ্ছন্নতাকর্মী।
গতকাল রবিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেন। একইসঙ্গে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ আগস্ট দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি এসএম রফিকুল ইসলাম বলেন, এ সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও কোন আসামিকে দেখেনি বলে তার জবানবন্দি দিলে আসামিপক্ষের আইনজীবীরা তাকে কোন জেরা করেননি। সাক্ষ্যগ্রহণ চলাকালে কারাগারে থাকা ৮ আসামিকে আদালতে হাজির করা হয়।