আফরোজ ইমতিয়াজের বার-এট ল’ ডিগ্রি অর্জন
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২২:০১
আফরোজ ইমতিয়াজ (প্রত্যয়) এ বছর লিংকন ইনস থেকে বার এট ল ডিগ্রি (ব্যারিস্টার) অর্জন করেছেন। ২০১৩ সালের ২৫ জুলাই তার কল-টু-দি বার অনুষ্ঠিত হয়। গত বছর তিনি লন্ডনস্থ গ্রীনউইচ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে আইন শাস্ত্রে বি.এ (সম্মান) পাস করেন। তার পিতা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুস সামাদ ও মাতা আফরোজা সামাদ একজন গৃহিণী। -প্রেস বিজ্ঞপ্তি