জিমি এবার খেলবেন ওমানে
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২২:০১
দেশের তারকা হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে জার্মানির রেড হোইট ক্লাব আবারো খেলতে ডেকেছে। এছাড়াও আছে বেলজিয়াম এবং এশিয়ার ওমানের ক্লাব হকিতে খেলার আমন্ত্রণ। জিমি ছাড়াও আমন্ত্রণ আছে বাংলাদেশের আরো তিন খেলোয়াড়ের। এরা হলেন জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড় শেখ নান্নু এবং অন্যজন কামরুজ্জামান রানা। জিমির সাথে যোগাযোগ করলে তিনি রানা ও নান্নুর নাম প্রস্তুাব করেছেন। জিমি দুই খেলোয়াড়ের ভিডিও ক্লিপ পাঠিয়েছেন ওমানে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের পাঠানো বেলজিয়াম কোচ কিনানের মাধ্যমে তার দেশের ড্রাগ ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন জিমি। তিনি বলেন, প্রস্তাব পছন্দ হওয়ায় ওমানের আল-শিব ক্লাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন তিনি। ওমান লিগে খেলতে গেলে জিমি পাবেন ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা করে। সাথে অন্য সব সুবিধা।