জগন্নাথপুরে ড্রেজার মেশিন জব্দ

৫০ হাজার টাকা জরিমানা

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওর সংলগ্ন কাটা নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন আটক এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন আটকসহ মেশিন মালিক নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার নন্দীপুর গ্রামের বাবুল মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।