নাগেশ্বরীর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে

সারাদেশের চাহিদা মেটাতে ভূমিকা রাখছে নাগেশ্বরীর বাঁশ। প্রতি বছর এ এলাকা থেকে বিপুল পরিমাণ বাঁশ যায় দেশের বিভিন্ন অঞ্চলে। এক সময়ে এ অঞ্চলে বাঁশের প্রাচুর্য থাকলেও নানাবিধ কারণে আজ তা ধসে হতে বসেছে। উজাড় হচ্ছে বাঁশ ঝাড়। এর পরেও অবশিষ্ট বাঁশ ঝাড়ের সংখ্যা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। দেশের বিভিন্ন স্থানে শহর আধুনিকায়নে ও নতুন নতুন বসতি গড়তে প্রতিনিয়ত মানুষ উজার করে ফেলছে বাঁশ ঝাড়। ফলে চাহিদা বেড়ে যাওয়ায় উত্তরের এলাকা থেকে যাচ্ছে বিপুল পরিমাণ বাঁশ। ব্যবসায়ীরা গ্রামে গিয়ে বাঁশ কিনে সড়ক ও নদীপথে পাঠায় সেগুলো। সড়ক পথে সময় কম লাগলেও খরচ সাশ্রয়ে নদী পথে বাঁশের ভেলা সাজিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে ব্যবসায়ীরা যায় ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে।