নাগরপুরের মন্দিরে প্রতিমা ভাংচুর আটক ৩
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২২:৪৩
উপজেলার নাগরপুর গ্রামের উপেন্দ্র কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের কালী মন্দিরে গত শনিবার দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ৭টি প্রতিমা ভেঙ্গে ফেলে পালিয়ে যায়। গতকাল রবিবার পুলিশ, র্যাব ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরির্দশন করেছে।
মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র ভৌমিক জানান, গত শনিবার দুপুরের পরে কে বা কারা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে।
এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ জানান, নাগরপুর উপেন্দ্র কালী মন্দিরের ৭টি প্রতিমার মাথা ভেঙ্গে ফেলার সংবাদ পেয়ে মন্দিরের পাশের তিন ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।