কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আরোহী হাসিব (২৩) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসিব উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের ফারুকের ছেলে। তিনি কলাপাড়ার মহিপুর বন্দরে মোবাইল পয়েন্টের ম্যানেজার ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ মোটরসাইকেল ও লাশ উদ্ধার করেছে।