ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
ভেড়ামারায় সোমবার রাতে আম কুড়াতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুমি খাতুন (৩৬) ও রাতুল (১৫)। রুমি খাতুন ওই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী এবং রাতুল একই এলাকার টুটুল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঝড় শুরু হলে চাচি ও ভাতিজা মিলে আম কুড়াতে যায়। এ সময় বজ পাতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক ডা. তৌহিদুল হাসান তুহিন তাদের মৃত ঘোষণা করেন।