বগুড়ায় অপহরণের ২২ দিন পর কিশোরী উদ্ধার

অপহরণ চক্রের চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া

অবশেষে ঘটনার তিনসপ্তাহ পর বগুড়ার সোনাতলায় অপহূত কিশোরীকে উদ্ধার এবং অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়ার সদস্যরা। মঙ্গলবার ভোরে সোনাতলা ও শেরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টায় র্যাব-১২ বগুড়ার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এস এম মোরশেদ হাসান।

প্রেস বিফ্রিংয়ে র্যাব কোম্পানি কমান্ডার বলেন, ‘র্যাব-১২ সদস্যরা অপহরণকারীদের গ্রেফতার ও কিশোরীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। মঙ্গলবার ভোরে চারজনকে আটক করা হয়। এরা হলেন- মো. বকুল মিয়া, মো. লিজু মিয়া, মো. বিশাল  ও মিন্টু মিয়া।’