স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে যানবাহনে চাঁদাবাজির দায়ে সোমবার সন্ধ্যায় চারজনকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে বিকালে রাজশাহী সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলো—হাসমত আলী, গোলাম রসূল, মোজাহার আলী ও জহিরুদ্দিন রহমান। তারা শ্রমিকদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরেই কাশিয়াডাঙ্গা মোড়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলে আসছিল বলে জানান কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ।