বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাসেল।
অভিযোগে জানা গেছে, উপজেলার ছাতারি গ্রামের আমিরুল ইসলামের ছেলে রাসেলের (২৪) সাথে বন্ধুত্ব হয় পার্শ্ববর্তী চাকিপাড়া গ্রামের এক স্কুলছাত্রীর। সেই সুবাদে ঘটনার রাতে ওই ছাত্রীর ঘরে দেখা করতে আসে রাসেল। এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। এ ঘটনা বুঝতে পেরে স্থানীয়সহ পরিবারের লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বাঘা থানার ওসি মহাসীন আলী জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে ধর্ষককে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়েছে।