ঈদের ৭ নাটকে রাজীব সালেহীন
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২০:৩৬
এবারের ঈদে তরুণ প্রতিভাবান অভিনেতা রাজীব সালেহীনের ৭টি বিশেষ নাটক প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। নিজের ঈদ নাটক প্রসঙ্গে রাজীব সালেহীন বলেন, ‘এই ঈদে আমার অভিনীত প্রায় ৭টি নাটক প্রচার হবে। অধিকাংশ নাটকেই আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। ঈদের নাটকগুলো হলো—বিপাশা হায়াতের রচনা এবং তৌকীর আহমেদের পরিচালনায় নাটক ‘হে নিস্তব্ধ পূর্ণিমা যামিনী’। অরণ্য আনোয়ারের ‘সুরঞ্জনার অপেক্ষায়’। তৌহিদুর রহমান রুবেলের পরিচালনায় ট্র্যাকিংয়ের উপর নির্মিত ‘লেফট রাইট’ নাটকটি বাস্তব ঘটনাভিত্তিক। এরপর গোলাম মুক্তাদি শানের পরিচালনায় ‘কবিতার নারী অকবিতার নারী। অঞ্জন আইচের ‘গল্ফার’, এই নাটকটি নির্মিত হয়েছে আমাদের দক্ষিণ এশিয়ার সেরা গল্ফার সিদ্দিকের জীবনের উপর। তৌকীর আহমেদের পরিচালনায় ‘বিহঙ্গ কথা’ নামের ৫ পর্বের ধারাবাহিকও প্রচার হবে এই ঈদে। আর তৌহিদুর রহমান রুবেলের ‘বাবা সব জানে’ নাটকটিও এই ঈদে প্রচার হবে। এর বাইরে আরও বেশ কিছু নাটক করা হয়েছে, তবে সেগুলো এই ঈদে প্রচার হচ্ছে না।’