ঈদে রনি-পার্থর ‘নূপুর’
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২০:৩৭
গত কয়েক বছর ধরেই টিভি নাটক নির্মাণে বেশ পারদর্শী হয়ে উঠছেন পার্থ সরকার। অন্যদিকে অভিনেতা-নাট্যকার হিসেবে দাউদ হোসাইন রনি এগোচ্ছেন নিজস্ব ছন্দে। এই দুই সৃজনশীল তরুণ এবারের ঈদের জন্য তৈরি করছেন নাটক ‘নূপুর’। নাটকের গল্পটা অনেকটা এ রকম—ফাহাদ চাকরি নিয়ে খুব ব্যস্ত থাকে। স্ত্রী নিশাতকে সময় দিতে পারে না। পলার সারাক্ষণ তাই মন খারাপ থাকে। দাম্পত্য জীবনে আগের মতো উষ্ণতা ফিরিয়ে আনতে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে রায়হান। অফিসের একটা কাজে ঢাকার বাইরে যাওয়ার সময় নিশাতকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়েও স্ত্রীকে সময় দিতে পারে না। একদিন স্থানীয় এক দীঘির পারে ঘুরতে গিয়ে একটা নূপুর খুঁজে পায় নিশাত। ফেরার সময় পথ হারিয়ে ফেলে। এমন সময় রতন নামের অদ্ভুত বেশ ভূষার একটি ছেলে তার পিছু নেয়। ছেলেটি বাড়িতে পৌঁছে দেয়। এরপর ফাহাদ না থাকলেই ছেলেটি কোথা থেকে যেন উদয় হয়। আস্তে আস্তে দুজনের একটা সখ্যতা গড়ে ওঠে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা সজল, নিপুণ, আনোয়ার হোসেন চৌধুরী, একে আজাদ সেতু। নাটকটি প্রচার হবে ঈদের দিন চ্যানেল নাইনে রাত ১০টা ৩৫ মিনিটে।