গল্প নয় সত্যি

অভিনব মামলা!

দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূল্যবান জিনিস খোয়া যাওয়া রোধ করার জন্য বিশ্বের অনেক দেশেই কাজ থেকে বের হওয়ার সময় কর্মীদের দেহ তল্ল¬াশী করার নিয়ম রয়েছে। বিশেষ করে যেসব পণ্য সহজেই পকেটে করে বা শরীরের কোনো অংশে লুকিয়ে দোকানের বাইরে নিয়ে যাওয়া যায় এবং যেগুলোর উচ্চমূল্য রয়েছে তেমন পণ্যের বিক্রেতারা সম্ভাব্য চুরির কারণে বাড়তি ক্ষতির মুখোমুখি না হবার জন্যই এ ধরনের তল্লাশী চালিয়ে থাকেন। তবে চিরাচরিত এই নিয়মের বিরূদ্ধেই এবার সোচ্চার হয়ে রীতিমতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সাবেক দুই কর্মী। তাদের অভিযোগ, এভাবে দোকান থেকে প্রতিবার বের হবার সময় তল¬াশী করতে যেয়ে কর্মীদের যে বাড়তি সময় নষ্ট হয় সেজন্য কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া হয় না। অথচ এসব দোকানে যারা ঘন্টাভিত্তিক কাজ করেন তাদের সামান্য বিরতিও হিসেবে আসে। তাছাড়া এই সময় তারা অন্য কোনো কাজে ব্যয় করে অর্থ উপার্জন করতে পারতেন বলেও দাবি ওই দুই কর্মীর। মামলার আরজিতে ওই দুই কর্মী বলেন, ‘শুধুমাত্র কাজ শেষে বের হওয়ার সময়ই নয়, বরং প্রতিবার বিরতিতে বাইরে যাওয়ার সময়ই কর্মীদেরকে তল্ল¬াশীর মুখোমুখি হতে হতো। আর এভাবে খাবার বিরতি, কাজের শেষ বা আরও দুয়েকবার বাইরে যেতে হলে সবমিলিয়ে কর্মীদেরকে দশ মিনিট বা তারও বেশি সময় ব্যয় করতে হতো নিরাপত্তা তল্ল¬াশীতে। কর্মীরা জানিয়েছেন এ ধরনের তল্ল¬াশীতে তাদের কোনো ধরনের আপত্তি না থাকলেও তল্লাশীর এই সময়টি কেন কর্মঘণ্টা হিসেবে বিবেচনা করা হবে না বা এজন্য কেন তাদেরকে ওই সময়ের পারিশ্রমিক দেওয়া হবে না সেটিই আদালতের কাছে তারা জানতে চেয়েছেন। উল্লে¬খ্য, মামলার বাদী দুই কর্মী বেশ অনেকদিন থেকেই ক্যালিফোর্নিয়া, জর্জিয়া ও ফ্লোরিডার অ্যাপল স্টোরে কর্মরত ছিলেন।