জোকস

 রাশিয়া থেকে চূড়ান্তভাবে ইসরায়েলে চলে যাওয়ার ছাড়পত্র পেয়েছে ইহুদী যুবক জ্যাকব। রাশিয়ান বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা তার ব্যাগ থেকে উদ্ধার করল ছোট একটা আবক্ষ মুর্তি। :এটা কী? :‘এটা কী’ বলোনা, বলো ‘ইনি কে?’ ইনি আমাদের মহান রুশ নেতা স্তালিন, সাথে করে নিয়ে যাচ্ছি যাতে তাকে ইসরায়েল চলে গেলেও ভুলে না যাই। খুশি হয়েই কাস্টমস কর্তা ছেড়ে দিলেন জ্যাকবের ব্যাগ। ইসরায়েলের বিমানবন্দরে আবার ইসরায়েলী কাস্টমসের প্রশ্ন— :এটা কী? :‘এটা কী’ বলোনা, বলো ‘এ কে?’ এ হলো সেই পাজি স্তালিন যার কারণে আমাদের আজ এই দুর্দশা, সাথে করে নিয়ে এসেছি যেন প্রতিদিন একবার করে থুথু দিতে পারি। এবারও খুশি হয়েই কাস্টমস কর্তা ছেড়ে দিলেন জ্যাকবের ব্যাগ। এয়ারপোর্ট থেকে সরাসরি ভাইয়ের বাড়ি। ব্যাগ খুলতেই ভাইয়ের মেয়ে অবাক হয়ে জানতে চাইল— :ইনি কে? :‘ইনি কে’ বলোনা, বলো ‘এটা কী?’ এটা হলো পাঁচ কেজি সোনা, স্তালিনের মুর্তি বানিয়ে সবার চোখে ধুলো দিয়ে দিব্যি রাশিয়া থেকে ইসরায়েল অবদি নিয়ে এলাম।  দুই বন্ধুতে কথা হচ্ছে। ১ম বন্ধু :বুঝলি, আমি ভালোবাসা দিবসে শেলীকে একটা কিছু উপহার দিতে চাই। কী দেওয়া যায় বল তো? এমন কিছু দিতে চাই, যা ও খুব পছন্দ করবে। ২য় বন্ধু :শেলী কি তোকে পছন্দ করে? ১ম বন্ধু :হ্যাঁ। খুউউব! ২য় বন্ধু :তাহলে যা খুশি দিতে পারিস। বুঝাই যাচ্ছে, শেলীর রুচি খুব একটা ভালো না!