চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
চিলমারী উপজেলায় গম সংগ্রহ মৌসুমের দুই মাস অতিবাহিত হলেও এখনো সরকারিভাবে গম সংগ্রহ করা হয়নি। ফলে, কৃষকরা গমের ন্যায্যমূল্য না পেয়ে পানির দামে গম বিক্রি করতে বাধ্য হচ্ছে।
জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৪০ মে.টন গম সংগ্রহের বরাদ্দের আদেশ গত দুই মাস আগে আসলেও এ পর্যন্ত গম সংগ্রহ অভিযান শুরু করা হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস কে আব্দুল্যাহ জানান, কৃষকদের তালিকা পেলেই গম সংগ্রহ অভিযান শুরু করা হবে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা জানান, শিগগির গম সংগ্রহ অভিযান শুরু করা হবে। এবার উপজেলায় ৩শ ২১ হেক্টর জমিতে গম চাষ করা হয়। গমের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মাঝে আনন্দ থাকলেও সরকারিভাবে গম ক্রয় না করায় ন্যায্যমূল্য পাচ্ছে না।