২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা
আতাউর রহমান সাবেক শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা।
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২০:৪৮
অধ্যায়: মানুষ মুহম্মদ (স)
‘মানুষ মুহম্মদ (স)’প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে ‘মুহাম্মদ’ রাখা যায়?
২৬। নিচের কোন ঘটনায় মহানবী (স) এর মানবপ্রেমের প্রকাশ ঘটে?
ক. নির্যাতন সহ্য করায় খ. হিজরত করায়
গ. মক্কাজয়ের পর প্রদত্ত ঘোষণায় ঘ. অন্ধ লোকটির প্রতি আচরণে
২৭। হযরত মুহম্মদ (স) এর মৃত্যু সংবাদ শুনে হযতর ওমর (রা) এর তরবারি হাতে লাফিয়ে ওঠার ঘটনায় প্রকাশ পায়-
ক. বীরত্ব ও ঔদ্ধত্যখ. রাগ ও ক্ষোভ
গ. গভীর প্রেম ও ভালোবাসা
ঘ. দুঃখ ও হতাশা
২৮। i “ভাই, তাহার নাম আমি কখনই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ হিংসাদ্বেষ কিছুই নাই।”
ii “অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না, তাহা কখনই সম্ভব নয়।”-উদ্ধৃতাংশ দুটোর মধ্যে বক্তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠেছে তা হলো-
ক. সততা ও ন্যায়বোধ খ. ঔদার্য ও মহত্ত্ব
গ. স্বজনপ্রীতি ও দয়া
ঘ. মানবপ্রেম ও ভালোবাসা
২৯। “মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে তায়েফবাসীর আচরণে ফুটে ওঠেছে”-
ক. নিষ্ঠুরতা ও বর্বরতা
খ. ঘৃণা ও প্রতিশোধস্পৃহা
গ. উগ্রতা ও দমননীতি
ঘ. রসিকতা ও কৌতুকতা
৩০। অন্ধলোকটির প্রতি মুহম্মদ (স) এর আচরণের প্রেক্ষিতে নাযিল হওয়া কোরআনের আয়াত অকপটে প্রকাশ করায় মহানবী (স) এর চরিত্রের যেদিক প্রকাশ পায় তা হলো-
ক. ত্যাগ ও প্রেম খ. সৌজন্য ও ক্ষমা
গ. সাধুতা ও তীক্ষদৃষ্টি
ঘ. ক্ষমা ও অনুগ্রহ
৩১। ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে ‘মুহাম্মদ’ রাখা যায়?
ক. কেন্দ্রিয় চরিত্র খ. স্নেহবাত্সল্য
গ. সত্য প্রচারকারী ঘ. আল্লাহর নবী
৩২। মোহাম্মদ ওয়াজেদ আলী তাঁর প্রবন্ধের নাম ‘রাসূল মুহম্মদ (স)’ না রেখে ‘মানুষ মুহম্মদ (স)’ রাখলেন কেন?
ক. রাসূল (স) এর মানবতা বোঝাতে খ. মানুষের নবী বোঝাতে
গ. মানুষের মাহাত্মা ও শ্রেষ্ঠত্ব বোঝাতে
ঘ. মুহম্মদ (স) কে একজন মানুষ হিসেবে বিবেচনা করে
৩৩। “তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও।”-এ উক্তিতে অভিব্যক্ত হয়-
ক. আল্লাহর গুণকীর্তন ও প্রার্থনা
খ. আল্লাহর প্রতি আনুগত্য ও প্রার্থনা
গ. নিজের দুর্বলতা প্রকাশ ও ক্ষমা প্রার্থনা
ঘ. নিজের আত্মবিশ্বাস ও সাহস
৩৪। ‘অপূর্ব ক্ষমা’ গল্প ও ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধ দুটির প্রধান দুটি চরিত্রের বৈশিষ্ট্যগত মিল খুঁজে পাওয়া যায়-
i. ক্ষমা প্রদর্শনে ii. মানবপ্রেমের নজির স্থাপনে iii. মহত্ত্ব প্রদর্শনে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫।‘মহত্ হূদয়ের অধিকারী হাতেমতায়ী তাঁর ঘাতকের পরিচয় জানতে পেরেও ক্ষমা করে দেন এবং ঘাতকে তাঁর শিরচ্ছেদ করে মাথা নিয়ে যেতে বলেন”-‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে উল্লিখিত হযরত মুহম্মদ (স) এর যে গুণটি হাতেমতায়ীর মধ্যে লক্ষ করা যায়-
i. মহত্ত্ব ii. মানবপ্রেম
iii. সুমহান প্রতিশোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৬। ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
i. মহানবীর অলৌকিক বৈশিষ্ট্যের আলোচনা
ii. মানুষ হিসেবে মহানবীর বৈশিষ্ট্য আলোচনা
iii. ইসলামের শিক্ষার আলোচনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iiগ. i ও ii ঘ. ii ও iii
৩৭। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’-উক্তিটির মধ্যে দিয়ে হযরত মুহম্মদ (স)- এর চরিত্রের যে দিক ফুটে উঠেছে-
i.ক্ষমাশীলতাii.উদারতাiii. সহনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীকটি পড় এবং ৩৮ নং প্রশ্নের উত্তর দাও:
মকবুল সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি। প্রতিবেশিরা তাঁর কাছে টাকা পয়সা, জিনিসপত্র আমানত রাখেন। মকবুল সাহেব ও চাওয়ামাত্র তাদের জিনিসপত্র ফেরত দেন। হজ্বে যাবার সময় তিনি তাঁর ভাইয়ের কাছে সকল আমানত রেখে বুঝিয়ে দিয়ে যান, যাতে তাঁর ভাই সময়মতো প্রতিবেশিদের আমানত ফেরত দিতে পারেন।
৩৮। ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে উল্লিখিত মহানবী (স)-এর কোন গুণটি মকবুল সাহেবে মধ্যে দেখা যায়?
ক. সততা খ. ন্যায়বিচার
গ. বিশ্বস্ততা ঘ. সৌজন্যতা
উত্তর: গ ২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. গ ৩৩. খ ৩৪. খ ৩৫. গ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. গ