মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদারকে (৭৫) প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপর আহত রশিদ হাওলাদারের ছেলে স্কুলশিক্ষক মশিউর রহমান ও ভাতিজা শাহ আলমকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। চিকিসাধীন মুক্তিযোদ্ধা রশিদ হাওলাদার বলেন, যাতায়াতের পথে মাটির কাজ করার সময় বাধা দিয়ে প্রতিবেশী নজরুল ইসলাম ও তার সহযোগীরা তার ওপর হামলা করেন।
মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।