রাষ্ট্রপতির সঙ্গে আইন কমিশনের নতুন চেয়ারম্যানের সাক্ষাত্
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২১:৪৩
আইন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। বৈঠককালে আইন কমিশনের নতুন চেয়ারম্যান রাষ্ট্রপতিকে কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ আইন কমিশন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন এবং নতুন দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।
সরকার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গত ২৩ জুলাই তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে।