গলাচিপায় সাত জেলে দলকে প্লাস্টিক নৌকা দিয়েছে ‘ফাও’
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২১:৪৮
গলাচিপায় গত রবিবার উপজেলার ৭ জেলে দলের মাঝে ফাইবার রি-ইনফোর্স প্লাস্টিক নৌকা ও মাছ ধরার উপকরণ সমগ্রী বিতরণ করা হয়। জাতিসংঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’ বাংলাদেশের সহযোগিতায় ইমার্জেন্সী ২০০৭ সাইক্লোন রিকভারী অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প’-এর আওতায় রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নৌকা ও উপকরণ সমগ্রী বিতরণ করেন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. হারুন অর রশিদ মিয়া। বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, ক্যাপচার ফিসারী ট্রেইনিং স্পেশালিস্ট ড. মো. গিয়াসউদ্দিন, ফোকাল পয়েন্ট ইসি আর আর পি (মত্স্য) ড. আ ন ম আজিজুল ইসলাম প্রমুখ। আরো কয়েকটি গ্রুপ করে জেলেদের মধ্যে ফাইবার রি-ইনফোর্স বোট ও মাছ ধরার সরঞ্জাম দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানান।