ইত্তেফাকের বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন

দৈনিক ইত্তেফাকের বিশেষ ক্রোড়পত্র ‘আমার জেলা ফরিদপুর’-এর মোড়ক উন্মোচন করেছেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান শিপন, দপ্তর সম্পাদক শেখ মনির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব-ই-আলম, মন্দিপ ঘড়াই, মামুন শিবলী, আসাদুজ্জামান, আফজাল হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় জেলা প্রশাসক এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ইত্তেফাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।