ব্রাহ্মণবাড়িয়ায় ২ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান

অবশেষে ২ বছর পর আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবার ৮ নং কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেছেন নজরুল ইসলাম জিতু মিয়া। রবিবার সকালে জেলা প্রশাসকের চেম্বারে চেয়ারম্যানকে শপথ গ্রহণ করান জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী এডভোকেট ইসমত আরাসহ বিপুল সংখ্যক সমর্থক।