নেত্রকোনায় গৃহবধূ হত্যায় যাবজ্জীবন

নেত্রকোনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ বারহাট্টা উপজেলার পাটলী গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী শান্তু বেগমকে হত্যার অভিযোগে কদমদেওলী গ্রামের আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। দীর্ঘ ১২ বছর মামলা চলার পর গতকাল সোমবার এ রায় প্রদান করা হয়। মামলা সূত্রে জানা গেছে, আব্দুর রহিম প্রায় শানতু বেগমকে প্রেম নিবেদন করতো। কিন্তু শান্তু বেগম এতে রাজি না হওয়ায় ২০০১ সালের ২০ অক্টোবর তাকে হত্যা করে লাশ বাড়ির পাশের ধান ক্ষেতে ফেলে রাখে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট লতিফুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডবোকেট শাহজাহান রেজাউল করিম।