ক্যালিফোর্নিয়া ওপেন জিতলেন স্টোসার

পিঠের ইনজুরির কারণে রবিবার টরেন্টোর ডব্লি¬উটিএ হার্ডকোর্ট টুর্নামেন্ট রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা। রবিবার ক্যালিফোর্নিয়া ওপেনের ফাইনালে অস্ট্রেলিয়ান সামান্থা স্টোসারের কাছে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করার পরে সোমবার আজারেঙ্কা বিশ্ব র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসেন। কিন্তু ক্যালিফোর্নিয়ার ফাইনালের পরপরই তিনি টরেন্টোতে না খেলার ঘোষণা দিলেন। চিকিত্সকের সাথে দেখা করেই আজারেঙ্কা টরেন্টোর আয়োজকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। খেলতে না পারার হতাশা ব্যক্ত করে এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সত্যিই হতাশ। প্রথম থেকেই আমি এই টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে আমার সূচীতে টরেন্টোকে যোগ করেছিলাম। এজন্য আমি আমার সমস্ত কানাডিয়ান সমর্থকের কাছে দু:খ প্রকাশ করছি। তবে আমি কঠোর পরিশ্রম করে যত দ্রুত সম্ভব কোর্টে ফিরে আসার প্রতিজ্ঞা করছি।’ এর আগে হাঁটুর ইনজুরির কারণে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেবার পরে প্রথম তিনি ক্যালিফোর্নিয়ায় খেলতে নেমেছিলেন। তিনবারের সেমিফাইনালিস্ট আজারেঙ্কা খেলতে না পারায় তার স্থানে ড্রতে স্থান পাবেন ক্যারোলিন ওজনিয়াকি। তিনি প্রথম রাউন্ডে বাই পাবেন। - বাসস/এএফপি