সাফ চ্যাম্পিয়নশিপ একদিন এগিয়ে আসতে পারে

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফিকশ্চার এক সপ্তাহ আগে চূড়ান্ত হলেও এখন জানা যাচ্ছে টুর্নামেন্টটির উদ্বোধন এগিয়ে আসতে পারে। সাফ শুরু হওয়ার কথা ছিল ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু নেপালের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে তা এগিয়ে এনে ৩১ আগস্ট সাফ মাঠে গড়াতে পারে। সাফের খেলাগুলো কাঠমান্ডুর দশরথে হওয়ার কথা ছিল। এখন জানা যাচ্ছে দশরথের পাশাপাশি আর্মি গ্রাউন্ডেও খেলা হবে। খেলা এগিয়ে আসার ব্যাপারে সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন গতকাল রাতে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি বিষয়টি জানি না। তবে টুর্নামেন্টের এজেন্ট ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সাথে কথা বলে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। ড্রয়ের সময়ে আমি এ ব্যাপারে আমার সম্মতির কথা জানিয়ে এসেছি।’