‘শ্রেষ্ঠ সময়’
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২২:১৮
২০১৫ সালের বিশ্বকাপের পরিকল্পনা করার জন্য এখনই শ্রেষ্ঠ সময় বলে মনে করছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তার মতে বিশ্বকাপের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে এখনই সঠিকভাবে সংশ্লিষ্টদের পরিকল্পনা নির্ধারণ করা উচিত। স্থানীয় পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউন এর মতে এবারের বিশ্বকাপ পাকিস্তানের জন্য বিশেষ একটি আসরই বটে। ১৯৯২ সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপেই পাকিস্তান তাদের একমাত্র শিরোপা জয় করেছিল। এই দুই দেশেই যৌথভাবে ২০১৫ সালের বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে ২২ জনের প্রাথমিক দল এখনই নির্বাচন করে সঠিকভাবে প্রস্তুতি শুরু করা উচিত। সংশ্লিষ্টদের এই খেলোয়াড়দের উপরই আস্থা রেখে তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। খেলোয়াড়দের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করেই দল নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি মনে করেন।