চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৭
সিয়াম (৭) হার্টের একটি ভাল্ব নষ্ট। তার হার্টে ছিদ্রও রয়েছে। জাতীয় হূদরোগ ইনষ্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন তার চিকিত্সার জন্য দুই লাখ টাকা দরকার। ছেলেটির দরিদ্র পিতা বিল্লাল হোসেন সিয়ামের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা— রেজোয়ানা নাসরীন, সঞ্চয়ী হিসাব নম্বর- ১০০০০১৫৯২, জনতা ব্যাংক লিমিটেড, আইসিএমএইচ শাখা, মাতুয়াইল, ঢাকা। মোবাইল- ০১৯২৬১৫২৬৬২।
শাহিদা বেগম
শাহিদা বেগম মিশি (২২) কিডনির জটিল রোগে আক্রান্ত। তার ডায়া-লাইসিসসহ চিকিত্সা বাবদ অন্তত ৩ লাখ টাকার প্রয়োজন। তার দরিদ্র বাবা-মা শাহিদার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা— শাহিদা বেগম, সঞ্চয়ী হিসাব নং- ১২৮১০১৮৩৯৩০ (অনলাইন), শিমরাইল শাখা, চিটাগাং রোড। মোবাইল- ০১৮২৯২২১৪৩৫।
রায়হান
৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র রায়হান ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার বাবা মোঃ রতন মিয়া ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান মানুষের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা— মোঃ রতন মিয়া, সঞ্চয়ী হিসাব নং- ৩৪০১৬০২৯, ন্যাশনাল ব্যাংক, গটিহাটা শাখা, কিশোরগঞ্জ। মোবাইল-০১৭৫৯৯৪৭৮৫৬।