মেধাবী মুখ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৭
ইশরাত জাহান মিরা
ইশরাত জাহান মিরা এবার এইচএসসি পরীক্ষায় যশোর ক্যান্টন-মেন্ট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মহেশপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল হোসেন লিটনের একমাত্র মেয়ে।
ময়নুল ইসলাম
ময়নুল ইসলাম চলতি বছরের আলিম পরীক্ষায় পাবনার চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। ময়নুল চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামের দিনমজুর ইসরাইল হোসেনের ছেলে। তার মা মমতা খাতুন গৃহিণী।
মেহেদী হাসান হাওলাদার
মেহেদী হাসান হাওলাদার রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা পুলিশ কর্মকর্তা মো: নাসিরউদ্দিন হাওলাদার ও মা সৈয়দা কুলসুম গৃহিণী।
শারমিন সুলতানা কেয়া
এইচএসসি পরীক্ষায় মাদারীপুরের টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মোঃ সিরাজ মিয়া ও সেরিনা বেগমের একমাত্র মেয়ে।
নাঈমা আক্তার হিরা
নাঈমা আক্তার হিরা এইচএসসি পরীক্ষায় কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ইত্তেফাকের কাঠালিয়া উপজেলা সংবাদদাতা মোঃ আবদুল হালিম এবং মা মাহমুদা পারভীন গৃহিণী।
নাঈমা আক্তার
নাঈমা আক্তার এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মনজুর আহম্মদ একজন এনজিও কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম গৃহিণী।
ফাতেমা আক্তার রুবি
ফাতেমা আক্তার রুবি এইচএসসি পরীক্ষায় কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা শরীফ উল্ল্যা পাটওয়ারী পোষ্টমাষ্টার এবং মা নাছিমা আক্তার গৃহিণী।
নুসরাত শারমিন তৃষা
এবারের এইচএসসি পরীক্ষায় নুসরাত শারমিন তৃষা চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা শেখ শহীদ হোসেন একজন রাজনীতিবিদ ও মা গুলনাহার বেগম একজন শিক্ষিকা।