শোক সংবাদ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৩
আসমা বেগম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পল্লী বিদ্যুত্ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী ক্যাশিয়ার বাল্য রানি হাওলাদার ওরফে আসমা বেগম (৩৫) গত রবিবার উপজেলা সদরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও ১ মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
নান্নু বেপারী
ঢাকার ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী, নান্নু স্পিনিং মিলসের চেয়ারম্যান ও বিক্রমপুরের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া গ্রামের অধিবাসী মরহুম দৌলত বেপারীর ছেলে আলহাজ্ব নান্নু বেপারী (৭৫) গতকাল রাজধানীর ওয়ারীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি গভীর শোক প্রকাশ করেছেন।
সিদ্দিক উল্যাহ মিয়া
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়ার বড় ভাই সিদ্দিক উল্যাহ মিয়া (৬৮) গত রবিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আইয়ুবপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে ও ৩ ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মোস্তাক আহমেদ
দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক মহিউদ্দিন সরকারের পিতা শিক্ষাবিদ মোস্তাক আহমেদ (৭০) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ মেয়ে, ২ ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য মৃত্যুকালে গুণগ্রাহী রেখে গেছেন।