খালেদা জিয়া ওমরাহ শেষে আজ দেশে ফিরছেন
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২৩:০২
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন। বিকাল পাঁচটা ৪০ মিনিটে এমিরেটাস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। ওমরাহ পালনের জন্য বিরোধী দলীয় নেতা গত ২৭ জুলাই সৌদি আরব যান।