পবিত্র শবে কদর পালিত

যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে কদর পালিত হয়েছে। রাত জেগে মসজিদে মসজিদে নামাজ আর দোয়া মাহফিলের মাধ্যমে মুসলিম ধর্মের মানুষ শবে কদর পালন করে। পবিত্র শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। সারা দেশে সব মসজিদেই ছিল একই চিত্র। ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পূণ্যময় রজনী। আল্লাহ তা’য়ালা বলেন, “আমি কদর রাতে কোরআন নাজিল করেছি”। তাই কদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। মহান আল্লাহ তা’য়ালা এই রজনীতে তাঁর অশেষ রহমত, বরকত ও ক্ষমার অফুরন্ত ভাণ্ডার অবারিত করে দেন।