দুই বিচারপতির শপথ গ্রহণ

হাইকোর্টে নবনিযুক্ত অতিরিক্ত দুই বিচারক শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গতকাল সোমবার তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। শপথ নেয়া বিচারকরা হলেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাসিফা হোসেন। শপথ অনুষ্ঠান সঞ্চালন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম। গত ৩১ জুলাই রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট তাদের দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন। এ নিয়ে বর্তমান মহাজোট সরকারের আমলে উচ্চ আদালতে প্রায় ৬০ জন বিচারক নিয়োগ দেয়া হলো।