আজকের রাশিফল
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ১৯:২৮
আজ ২৩ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৮ রমজান, ১৪৩৪ হিজরি। ুৈনসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ১ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন:রুবী ও এ্যামিথিস্ট/এ্যাকুয়ামেরিন।
প্রকৃতিগতভাবে আপনি: একটু রিজার্ভ ও চাপা, তবে অনুভূতিপ্রবণ ও হূদয় উষ্ণ। শিল্প, সঙ্গীত, দর্শন, অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতি রয়েছে দুর্নিবার আকর্ষণ। চিন্তাধারায় আপনি মৌলিকত্ব ও নতুনের পূজারী। গতানুগতিক পথে আপনি চলতে চান না। আপনি অস্থিরচিত্ত। ভ্রমণ ও বৈচিত্র্যের প্রত্যাশী। পারিপার্শ্বিকতা সহজেই আপনাকে প্রভাবিত করে। সাফল্য লাভের জন্য অধ্যাবসায়ী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: এস্ট্রোলজার এলান লিও, নৃতত্ত্ববিদ ড. লুই লিকি, ভূগোলবিদ কার্ল পিটার, সাহিত্যিক লীলা রায়, প্রমথ চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। পদস্থ আমলাদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কোনো আত্মীয়ের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আইনজীবী ও চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। নিজের বা আপনজনদের কেউ দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কলহ-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। আর্থিক পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা আছে। বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। পুত্র-কন্যা কারো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের বিরোধ দেখা দিতে পারে। কোনো আত্মীয়ের অসুস্থতায় চিন্তিত হবেন। আর্থিক দিক মিশ্র সম্ভাবনাময়। আজ কোনো ঝুঁকি নেবেন না।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অনভিপ্রেত বদলির সম্মুখীন হতে পারেন। অকারণ ব্যস্ততা পরিহার করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। কারো অসুস্থতায় চিন্তিত হবেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বিদ্যার্থীদেরকে পড়াশুনায় অধিকতর মনোযোগী হতে হবে। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকলে ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো ধরনের প্রত্যাশা পূরণ হতে পারেন ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অপ্রত্যাশিত কোনো খবরে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। মিডিয়া কর্মীদের জন্য দিনটি শুভ। পেশাগত সুনাম বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রায় যোগ আছে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখা ঠিক হবে না। শিল্পী- সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্তি যোগ আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অন্যমনষ্কতার জন্য কাজকর্মে ভুল হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। শরীর খুব একটা ভালো যাবে না। আহার-বিহারে সতর্ক থাকলে ভালো করবেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। প্রাপ্তি বাধাগ্রস্ত হওয়ার আশংকা আছে। কোনো কারণে ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। পেশাগত সুনাম ও আর্থিক সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে।