২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : প্রাথমিক বিজ্ঞান
রোমানা আফরোজ শিক্ষক(বাংলা) স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ,সিলেট
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ১৯:৩০
শিক্ষার্থীরা আজ প্রাথমিক বিজ্ঞান এর ষষ্ঠ অধ্যায় (সুস্থ জীবনের জন্য খাদ্য) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হল।
১। খাদ্যের ৬টি উপাদান কী কী?
উ: খাদ্যের ৬টি উপাদান হলোঃ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি।
২। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কী হয়?
উ: দেহ ভারী হয়ে পড়ে ফলে শিশুরা শারীরিক পরিশ্রম এমনকি খেলাধুলার আগ্রহ হারিয়ে ফেলে এবং বড় কাজ করার ক্ষমতা কমে যায়।
৩। প্রধান খাদ্য উপাদান কয়টি ও কী কী?
উ: প্রধান খাদ্য উপাদান ৩টি যথাঃ শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ।
৪। প্রধান খাদ্য উপাদান সমূহ দেহের কী করে?
উ: প্রধান খাদ্য উপাদানসমূহ দেহের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ ছাড়াও তাপশক্তি যোগান দেয়।
৫। প্রতিদিন একজনের কতটুকু শক্তি প্রয়োজন?
উ: প্রতিদিন একজনের কতটুকু শক্তি প্রয়োজন তা নির্ভর করে মূলত বয়স, দেহের উচ্চতা ও দেহের ওজনের ওপর। তবে বেশি শারীরিক পরিশ্রম করলে বেশি শক্তির প্রয়োজন।
৬। খাদ্য সংরক্ষণ বলতে কী বুঝ?
উ: খাদ্যদ্রব্যকে পচন থেকে রক্ষা করা, টাটকরা ও তাজা রাখার জন্য এবং খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে বছরের পর বছর যাতে সব রকমের খাদ্য পাওয়া যায় তার ব্যবস্থা করাই খাদ্য সংরক্ষণ।
৭। ফ্রিজে ও রোদে শুকিয়ে সংরক্ষন করা যায় কী কী?
উ: রোদে শুকিয়ে সংরক্ষণঃ-
ধান বা চাল, গম, ডাল ইত্যাদি।
ফ্রিজে সংরক্ষণঃ মাছ, মাংস, ফল ইত্যাদি।
৮। বিভিন্ন তরকারি, ফল ও মাছ, মাংস ফ্রিজে সংরক্ষন করা হয় কেন?
উঃ মাছ, মাংস তরকারি ও ফলমূলে বেশি পানি থাকায় এদের শুধু রোদে শুকিয়ে সংরক্ষন করা যায় না তাই এগুলো ফ্রিজে সংরক্ষণ করা যায়। কারণ ধান্ডায় খাদ্যে জীবাণু জন্মায় না ফলে খাদ্যদ্রব্য বেশিদিন ভারো থাকে।
৯। কিভাবে খাদ্যদ্রব্যকে আকর্ষণীয় করা যায়?
উঃ মূলতঃ খাদ্য দ্রব্যকে আকর্ষণীয় করার জন্য এতে রং ও রাসায়নিক ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
১০। খাদ্যে সাধারণত কী কী রাসায়নিক দ্রব্য মিশানো হয়?
উঃ খাদ্যে ক্যালসিয়াম কারবাইড, বিষাক্ত পাউডার, ফরমালিন ও গ্যাবারিন এর মত রাসায়নিক দ্রব্য মিশানো হয়।
১১। খাবারে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহার করার ফল কী?
উ: খাবারে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহার করলে লিভার ও কিডনি অকার্যকর হওয়া, এ্যাজমা হওয়া, শরীরের বৃদ্ধি কমে যাওয়াসহ ক্যান্সারও হতে পারে।
১২। “জাঙ্ক ফুড” কী?
উ: জাঙ্ক ফুড এক ধরনের কৃত্রিম খাদ্য যাতে চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদি ক্ষতিকারক দ্রব্যের আধিক্য থাকে যা গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, যেমন: আলুর চিপস, বার্ডার চকলেট ইত্যাদি।