জোকস

 দুই বন্ধুতে কথা হচ্ছে। ১ম বন্ধু :জানিস, মেয়েদের আমার স্কুলের পরীক্ষার মতো মনে হয়। ২য় বন্ধু :কেন? ১ম বন্ধু :জটিল, সহজে বোঝা যায় না, একগাদা প্রশ্ন, উত্তরটা সব সময়ই সন্দেহযুক্ত!  প্রথম বন্ধু :তার চোখ দুটো ছিল বেতফলের মতো সজল, গাল দুটো ছিল পাকা টমেটোর মতো, ঠোঁট দুটো যেন দু’ভাগ করা গাজর। সেই ছিল আমার প্রিয়া। দ্বিতীয় বন্ধু :প্রিয়া বলছিস কেন? বল সেই ছিল তোর সালাদ।  হন্তদন্ত হয়ে ডাক্তারের চেম্বারে রোগী ঢোকার সঙ্গে সঙ্গে— ডাক্তার :এই যে মশাই, আপনার চশমার পাওয়ার বাড়াতে হবে। রোগী :আমার চোখ পরীক্ষা না করেই আপনি প্রেসক্রিপশন করে দিলেন? ডাক্তার :হ্যাঁ, দিলাম। দরজার বদলে জানালা দিয়ে ঢুকে পড়াতেই বুঝেছি আপনার সমস্যা আসলে কোন দিকে!  স্বামী-স্ত্রী বেড়াতে বের হয়ে পার্কে বসে বাদাম চিবুচ্ছে আর ধুমসে গল্প করছে। হঠাত্— স্ত্রী :ওগো, শিগগির বাড়ি চলো। বের হওয়ার সময় গ্যাসের চুলা নেভাতে ভুলে গেছি! বাড়িতে যদি আগুন ধরে যায়? স্বামী :বাদ দাও, চিন্তা করো না। বের হওয়ার সময় আমিও তো বাথরুমের শাওয়ারটা বন্ধ করতে ভুলে গেছি!