স্মরণীয় উক্তি

 প্রত্যেক শিল্পীকেই প্রথমে সৌখিন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে হয়। - ইমারসন  পোষা বাঘ যেমন বাঘ নয়, পোষা শিল্পী তেমন শিল্পী নয়। - আবুল ফজল  শিল্প মানবতার ছায়া ভিন্ন আর কিছু নয়। - হেনরি জেমস  শিল্পী তার কর্মের গণ্ডির বাইরে কোনো নিয়মকানুনকে প্রয়োজন মনে করেন না। - এলবার্ট হাওয়ার্ড  মহত্ শিল্পী সব সময়ই তার সৃষ্টিতে নিজের স্বাক্ষর রেখে যান। - সত্যজিত্ রায়