এছাড়া বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচার কার্যক্রম চলবে। ওই মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন।
আদালতে দুদকের পক্ষে মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও এ্যানির পক্ষে জয়নুল আবেদীন শুনানি করেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সনের ৯ অক্টোবর এ্যানির বিরুদ্ধে এ মামলা করে দুদক। তার এক আবেদনে ২০১৬ সালে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে হাইকোর্ট।