ভিজিএফ’র চাল আনতে গিয়ে প্রাণ গেল রহিমা’র

ভিজিএফ’র চাল নিতে যাওয়ার সময় বেপরোয়া গতিতে চলা এক ভটভটির (নশিমন) চাপায় মর্মান্তিক মৃত্যু ঘটেছে রহিমা বেগম (৪২) নামের এক দুঃস্থ মহিলার। ফলে তার আর ১০ কেজি চাল নেওয়া হয়নি। চালের পরিবর্তে পৌঁছে বাড়িতে রহিমার লাশ। এসময় গ্রামবাসির মাঝে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার দিকে রৌমারী উপজেলার বাগুয়ারচর নামক স্থানে। এলাকাবাসি ভটভটি নামক ওই ঘাতক ও চালককে আটক করে থানা পুলিশর হাতে তুলে দেয়। কিন্তু পুলিশ মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে শ্যালোমেশিন চালিত ভটভটিটি থানায় রেখে চালককে ছেড়ে দেয়। এনিয়ে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষুদ্ধ মনোভাব দেখা গেছে। নিহত রহিমা’র বাড়ি উপজেলার বাইটকামারী গ্রামে। তার স্বামী আব্দুল মালেক একজন দিনমজুর। তাদের ঘরে ১ ছেলে ১ মেয়ে রয়েছে। জমাজমি বলতে তাদের কিছুই নেই। অন্যের জমিতে মাথা গোঁজার ঠাঁই করে মানবেতর জীবন যাপন করে থাকে। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুর রহমান জানান, পরিবারটি খুবই অসহায় এবং দরিদ্র। অভিযোগ পাওয়া গেছে, সড়ক দুর্ঘটনার পর ওই ভটভটি চালক নজরুল ইসলাম (৩৫) কে আটক করে পুলিশের হাতে দেয় গ্রামবাসি। কিন্তু থানার এসআই আব্দুল কাদের ভটভটি চালক নজরুল ইসলামের কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তাকে ছেড়ে দেয়। এ প্রসঙ্গে অভিযুক্ত এসআই আব্দুল কাদের বলেন, ‘ইউপি চেয়ারম্যান এর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো ঘুষ গ্রহণ করা হয়নি।