মিয়ানমারে আটক ৪ বাংলাদেশির মুক্তি

মিয়ানমার সরকার চার বাংলাদেশীকে মুক্তি দিয়েছে। সোমবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক পতাকা বৈঠকের পর এই বাংলাদেশীদেরকে বিজিবির হাতে তুলে দেয়া হয়। এদের মধ্যে দুইজন অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা খেটে মুক্তি পান, অপর দুইজন নাফনদীতে মাছ ধরার সময় ভুলবশত মিয়ানমার সীমানায় চলে গিয়েছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে টেকনাফের ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাজা খেটে মুক্তি পাওয়া ব্যত্তিরা হলেন—রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার বেলায়েত আলীর ছেলে জামাল হোসেন ও আবদুল খালেকের ছেলে মোহাম্মদ ইসমাইল এবং ভুলবশত ঢুকে পড়া জেলেদ্বয় হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের ক্যাম্পুপাড়ার আবু কালামের ছেলে নুর আফসার ও কোলালপাড়ার আবুল হাশিম-এর ছেলে জুবায়ের হোসেন।