হরিণাকুন্ডে পুলিশ হত্যায় ৩ জামায়াত কর্মী গ্রেপ্তার
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৮
হরিণাকুন্ডু থেকে পুলিশ ৩ জন জামায়াত কর্মীতে গ্রেপ্তার করেছে। তারা হলেন ভেড়াখালী গ্রামের টিপু সুলতান ও বশির উদ্দিন এবং গোবিন্দপুর গ্রামের ইউনুস আলি। রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। হরিণাকুন্ডু থানার ওসি হারুর অর রশিদ জানান, গ্রেপ্তাকৃতরা গত ৩ মার্চ উপজেলা পরিষদ চত্বরে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে হত্যা, অস্ত্র লুট, অগ্নিসংযোগ ও হামলরা মামলার আসামি।